সালাত
২/৩. অধ্যায়ঃ
সালাতের শর্তসমূহ - সফর অবস্থায় মুসাফিরের পক্ষে নফল সালাত আদায়ের বর্ণনা
বুলুগুল মারাম
وَلِأَبِي دَاوُدَ: مِنْ حَدِيثِ أَنَسٍ: كَانَ إِذَا سَافَرَ فَأَرَادَ أَنْ يَتَطَوَّعَ اسْتَقْبَلَ بِنَاقَتِهِ الْقِبْلَةِ, فَكَبَّرَ, ثُمَّ صَلَّى حَيْثُ كَانَ وَجْهُ رِكَابِهِ. وَإِسْنَادُهُ حَسَنٌ
বর্ণনাকারী আনাস (রাঃ)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সফরের অবস্থায় যখন নফল সালাত আদায়ের ইচ্ছা করতেন তখন তিনি সওয়ারী জন্তুটিকে কেবলামুখী করে নিয়ে আল্লাহু আকবার (তাকবীরে তাহরীমা বেঁধে) বলে সালাত আরম্ভ করতেন, তারপর তাঁর সওয়ারীর মুখ যে কোন দিকে যেতো। এর সানাদটি হাসান। [২৪৮]
[২৪৮] হাসান । আবূ দাউদ ১২২৫