সালাত

২/২. অধ্যায়ঃ

আযান (সালাতের জন্য আহ্বান) - সময় আগমন নিশ্চিত হওয়ার পূর্বে আযানের বিধান

বুলুগুল মারাম

وَعَنِ ابْنِ عُمَرَ: إِنَّ بِلَالًا أَذَّنَ قَبْلَ الْفَجْرِ, فَأَمَرَهُ النَّبِيُّ - صلى الله عليه وسلم - أَنْ يَرْجِعَ, فَيُنَادِيَ: «أَلَا إِنَّ الْعَبْدَ نَامَ». رَوَاهُ أَبُو دَاوُدَ، وَضَعَّفَهُ

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

বিলাল ঐ ফজরের (সময়ের অল্প) পূর্বে আযান দিয়েছিলেন। ফলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে- ‘এ বান্দা অবশ্য ঘুমিয়ে গিয়েছিল বলে’ ঘোষণা দিতে নির্দেশ করলেন। আবু দাউদ একে য'ঈফ (দুর্বল) রূপে বর্ণনা করেছেন।” [২২৩]

[২২৩] আবু দাউদ ৫৩২, আবু দাউদের মতই তিরমিযীও হাদীসটিকে যঈফ বলেছেন। যেমন তিনি বলেছেন – (আরবী) এ হাদীসটি সংরক্ষিত নয়। এ কথার সমর্থনে তাদের দলীল হচ্ছে যে, হাম্মাদ বিন সালামাহ তাতে ভুল করেছেন। মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন: নির্ভরযোগ্য রাবীর ক্রটি বিনা প্রমাণে বর্ণনা করা গ্রহণযোগ্য নয় যেমনটি তারা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18