কসম ও মান্নত প্রসঙ্গ
১৩/০. অধ্যায়ঃ
মুশরিক অবস্থায় কৃত ই’তিকাফের মানত পূর্ণ করার বিধান
বুলুগুল মারাম
وَعَنْ عُمَرَ - رضي الله عنه - قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! إِنِّي نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ; أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ. قَالَ: «فَأَوْفِ بِنَذْرِكَ». مُتَّفَقٌ عَلَيْهِ (1) وَزَادَ الْبُخَارِيُّ فِي رِوَايَةٍ (2) فَاعْتَكَفَ لَيْلَةً
বর্ণনাকারী ইব্নু ‘উমার (রাঃ)
উমার (রাঃ) নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞেস করেন যে, আমি জাহিলিয়্যা যুগে মাসজিদুল হারামে এক রাত ইতি’কাফ করার মানৎ করেছিলাম। তিনি (উত্তরে) বললেনঃ তোমার মানত পুরা কর। [১৪৯০]
[১৪৯০] বুখারী ২০৪২, ২০৪৩, ৩১৪৪, ৪৩২০, মুসলিম ১৬৫৬, তিরমিযী ১৫৩৯, নাসায়ী ৩৮২০, ৩৮২১, আবূ দাউদ ৩৩২৫, ইবনু মাজাহ ১৭৭২, আহমাদ ২৫৭, ৪৫৬৩, দারেমী ২৩৩৩।