অপরাধ প্রসঙ্গ

৯/১. অধ্যায়ঃ

(দিয়াতের) আর্থিক দণ্ডের বিধান - যিম্মী কাফির এবং মহিলার দিয়াত প্রসঙ্গে

বুলুগুল মারাম

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «عَقْلُ أَهْلِ الذِّمَّةِ نِصْفُ عَقْلِ الْمُسْلِمِينَ». رَوَاهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُوَلَفْظُ أَبِي دَاوُدَ: دِيَةُ الْمُعَاهِدِ نِصْفُ دِيَةِ الْحُرِّوَلِلنِّسَائِيِّ: «عَقْلُ الْمَرْأَةِ مِثْلُ عَقْلِ الرَّجُلِ, حَتَّى يَبْلُغَ الثُّلُثَ مِنْ دِيَتِهَا». وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ

বর্ণনাকারী আমর ইবনু শু’আইব (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যিম্মী কাফিরের দিয়াত মুসলমানের দিয়াতের অর্ধেক। [১২৯১]আবূ দাউদের শব্দগুলোতে আছে, আশ্রয়ের অঙ্গীকারপ্রাপ্ত অমুসলিমদের হত্যার দিয়াত একজন স্বাধীন মুসলিমের দিয়াতের অর্ধেক। [১২৯২]নাসায়ীতে আছে, স্ত্রীলোকের অঙ্গহানির জন্য দিয়াত, পূর্ণ দিয়াতের (১০০ উটের) এক তৃতীয়াংশের সমপরিমাণ হওয়া অবধি পুরুষের দিয়াতের সমপরিমাণ দিয়াত দিতে হবে। [১২৯৩]

[১২৯১] নাসায়ী ৪৮০৬, তিরমিযী ১৪১৩।[১২৯২] আবূ দাউদ ৪৫৮৩।[১২৯৩] দারাকুতনী ৩য় খণ্ড ৯৫ পৃষ্ঠা। নাসায়ীতে (৪৮০৭) আছে (আরবী) আমুসলিমের পণ হচ্ছে মুমিনের পণের অর্ধেক।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18