পবিত্রতা

১/৮. অধ্যায়ঃ

গোসল ও যৌন অপবিত্র ব্যক্তির (জুনুবী) হুকুম - অপবিত্র শরীর বিশিষ্ট ব্যক্তির কুরআন পাঠ করার বিধান

বুলুগুল মারাম

وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُقْرِئُنَا الْقُرْآنَ مَا لَمْ يَكُنْ جُنُبًا. رَوَاهُ الْخَمْسَةُ, وَهَذَا لَفْظُ التِّرْمِذِيِّ وَحَسَّنَةُ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ

বর্ণনাকারী ‘আলী (রাঃ)

‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে কুরআন পড়াতেন, জুনুবী হওয়ার আগ পর্যন্ত।’ এ শব্দ বিন্যাস তিরমিযীর আর তিনি একে হাসান বলে মন্তব্য করেছেন এবং ইবনু হিব্বান সহীহ বলেছেন। [১৩৯]

[১৩৯] আবূ দাঊদ ২২৯; নাসায়ী ১৪৪; তিরমিযী ১৪৬; ইবনু মাজাহ ৫৯৪; আহমাদ ৬২৮; ইবনু হিব্বান ৭৯৯ ইমাম যাহাবী মীযানুল ই‘তিদাল (২/৪৩১) গ্রন্থে বলেন, এর সনদে আব্দুল্লাহ বিন সালামাহ আল হামাদানী রয়েছে যার বিষয়ে মুহাদ্দিসগণ সমালোচনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18