খাদ্য

১২/০. অধ্যায়ঃ

প্রত্যেক দাঁতযুক্ত হিংস্ৰ জন্তু এবং নখরযুক্ত পাখি ভক্ষণ করা হারাম

বুলুগুল মারাম

হাদিস নং ১৩১৯

عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «كُلُّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ, فَأَكلُهُ حَرَامٌ». رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আবু হুরাইরা (রাঃ)

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কর্তন বিশিষ্ট সকল হিংস্র পশুর গোশত খাওয়া হারাম। [১৪২৬]

[১৪২৬] মুসলিম ১৯৩৩, তিরমিযী ১৪৭৯, ১৭৯৫, নাসায়ী ৪৩২৪, ইবনু মাজাহ ৩২৩৩, আহমাদ ৭১৮৩, ৭১৮৫, দারেমী ১০৭৬।

বুলুগুল মারাম

হাদিস নং ১৩২০

وَأَخْرَجَهُ: مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ بِلَفْظٍ: نَهَى. وَزَادَ: «وَكُلُّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

হাদীসের শব্দ, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষিদ্ধ করেছেন, তাতে আরো আছে বড় নখবিশিষ্ট পাখির গোশত খাওয়া হারাম। [১৪২৭]

[১৪২৭] মুসলিম ১৯৯৪, নাসায়ী ৪৩৪৮, আবু দাউদ ৩৮০৩, ৩৮০৫, ইবনু মাজাহ ৩২৩৪, আহমাদ ২১৯৩, ২৬১৪, দারেমী ১৯৮২।

১২/০. অধ্যায়ঃ

গৃহপালিত গাধা হারাম ও ঘোড়া খাওয়া বৈধ

বুলুগুল মারাম

হাদিস নং ১৩২১

وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ, وَأَذِنَ فِي لُحُومِ الْخَيْلِ. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي لَفْظِ الْبُخَارِيِّ: وَرَخَّصَ

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাইবার যুদ্ধের সময় গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছিলেন। বুখারীর শব্দে আছে, ওয়া-রাখ্‌খাসা (ঘোড়ার গোশত খাবার রুখসাত দিয়েছিলেন)। [১৪২৮]

[১৪২৮] বুখারী ৪২১৯, ৫৫২০, ৫৫২৪, মুসলিম ১৯৪১, তিরমিযী ১৭৯৩,-নাসায়ী ৪৩২৭, ৪৩২৮, ৪৩২৯, আবু দাউদ ৩৭৮৮,৩৭৮৯, ৩৭৪৯, ইবন মাজাহ ৩১৯১, ৩১৯৭. আহমাদ ১৪০৪১, ১৪০৫৪, দারেমী ১৯৯৩।

১২/০. অধ্যায়ঃ

পঙ্গপাল খাওয়ার বৈধতা

বুলুগুল মারাম

হাদিস নং ১৩২২

وَعَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - سَبْعَ غَزَوَاتٍ, نَأْكُلُ الْجَرَادَ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী ইবনু আবু আওফা (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা তাঁর সঙ্গে ফড়িংও খাই। [১৪২৯]

[১৪২৯] বুখারী ৫৪৯৫, মুসলিম ১৯৫২, মুসলিম ১৮২১, ১৮২২, নাসায়ী ৪৩৫৬, ৪৩৫৭, আবু দাউদ ৩৮১২, আহমাদ ১৮৬৩৩, ১৮৬৬৯, দারেমী ২০১০।

১২/০. অধ্যায়ঃ

খরগোশ খাওয়ার বৈধতা

বুলুগুল মারাম

হাদিস নং ১৩২৩

وَعَنْ أَنَسٍ - فِي قِصَّةِ الْأَرْنَبِ - قَالَ: فَذَبَحَهَا, فَبَعَثَ بِوَرِكِهَا إِلَى رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَقَبِلَهُ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আনাস (রাঃ)

তা যবেহ করে তার একটি রান রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকটে পাঠালে তিনি তা গ্রহণ করেছিলেন। [১৪৩০]

তিনি বলেন, তা যবেহ করে তার একটি রান রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকটে পাঠালে তিনি তা গ্রহণ করেছিলেন। [১৪৩০]

১২/০. অধ্যায়ঃ

যে সমস্ত জন্তু হত্যা করা নিষেধ তা ভক্ষণ করাও হারাম

বুলুগুল মারাম

হাদিস নং ১৩২৪

وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَنْ قَتْلِ أَرْبَعِ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةُ, وَالنَّحْلَةُ, وَالْهُدْهُدُ, وَالصُّرَدُ. رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চারটি জন্তু হত্যা করতে নিষেধ করেছেনঃ পিপীলিকা, মৌমাছি, হুদহুদ পাখি ও সূরাদ (এক প্রকার শিকারী পাখি)। [১৪৩১]

১৪৩১. আবু দাউদ ৫২৬৭. আহমাদ ৩০৫৭, ৩২৩২, দারেমী ১৯৯৯।

১২/০. অধ্যায়ঃ

হায়েনা খাওয়ার বিধান

বুলুগুল মারাম

হাদিস নং ১৩২৫

وَعَنِ ابْنِ أَبِي عَمَّارٍ قَالَ: قُلْتُ لِجَابِرٍ: الضَّبُعُ صَيْدٌ هِيَ قَالَ: نَعَمْ. قُلْتُ: قَالَهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: نَعَمْ. رَوَاهُ أَحْمَدُ, وَالْأَرْبَعَةَ وَصَحَّحَهُ الْبُخَارِيُّ, وَابْنُ حِبَّانَ

বর্ণনাকারী ইবনু আবী আম্মার (রাঃ)

আমি জাবির (রাঃ) কে বললাম, হায়েনা কি হালাল শিকার? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি তা বলেছেন? তিনি বললেন, হ্যাঁ। [১৪৩২]

১৪৩২. আবু দাউদ ২৭৯৯, নাসায়ী ৪৩৮৩, ৪৩৮৪, ইবনু মাজাহ ৩১৪০।

১২/০. অধ্যায়ঃ

শজারু খাওয়ার বিধান

বুলুগুল মারাম

হাদিস নং ১৩২৬

وَعَنِ ابْنِ عُمَرَ - رضي الله عنه - أَنَّهُ سُئِلَ عَنِ الْقُنْفُذِ, فَقَالَ: (قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ ... ) الآية [الأنعام: 145]، فَقَالَ شَيْخٌ عِنْدَهُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: ذَكَرَ عِنْدَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - فَقَالَ: «خَبْثَةٌ مِنَ الْخَبَائِثِ». أَخْرَجَهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَإِسْنَادُهُ ضَعِيفٌ

বর্ণনাকারী ইবন উমার (রাঃ)

তাকে শজারু (কন্টকাকীর্ণ পাখাবিশিষ্ট জীব) প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তার উত্তরে একটা আয়াতের উদ্ধৃতি দিলেন যার সারমর্ম-এটাতো আহার গ্রহণকারীর জন্য হারামকৃত বস্তুর অন্তর্গত বলে পাচ্ছি না। তার নিকটে উপস্থিত একজন বৃদ্ধ সাহাবী বলেন, আমি আবু হুরাইরা (রাঃ) কে বলতে শুনেছি, তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকটে এ কুনফু্য প্রসঙ্গে আলোচনা হওয়ায় তিনি বলেনঃ অবশ্য এটা নাপাক বস্তুর মধ্যে একটা। [১৪৩৩]

১৪৩৩. আবু দাউদ ৩৮০১, তিরমিয়ী ৮৫১, ১৭৯১, নাসায়ী ২৮৩৬, ৪৩২৩, ইবনু মাজাহ ৩০৮৫, ৩২৩৬, আহমাদ ১৩৭৫১, ১৬০১৬।

১২/০. অধ্যায়ঃ

নাপাক বস্তু ভক্ষণকারী জন্তুর গোশত খাওয়া এবং এর দুধ পান করা হারাম

বুলুগুল মারাম

হাদিস নং ১৩২৭

وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَنْ الْجَلَّالَةِ وَأَلْبَانِهَا. أَخْرَجَهُ الْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيُّ, وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ

বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নাপাক বস্তু ভক্ষণকারী জন্তুর গোশত খেতে ও তার দুধ পান করতে নিষেধ করেছেন। [১৪৩৪]

[১৪৩৪] আবু দাউদ ৩৭৮৪, ৩৭৮৭, তিরমিযী ২৮২৪।

১২/০. অধ্যায়ঃ

বন্য গাধার গোস্তের বৈধতা

বুলুগুল মারাম

হাদিস নং ১৩২৮

وَعَنْ أَبِي قَتَادَةٌ - رضي الله عنه - فِي قِصَّةِ الْحِمَارِ الْوَحْشِيِّ- فَأَكَلَ مِنْهُ النَّبِيُّ - صلى الله عليه وسلم. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আবূ ক্বাতাদাহ (রাঃ)

বন্য গাধার ঘটনায় আছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ওটার গোশত খেয়েছেন। [১৪৩৫]

[১৪৩৫] বুখারীর বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, (আরবী) গাধাটির কোন অংশ তোমাদের নিকট আছে কি? তারা বললেন, আমাদের সঙ্গে একটি পায়া আছে। নাৰী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা নিয়ে আহার করলেন। বুখারী ১৮২১, ১৮২২, ১৮২৩, ১৮২৪, ২৫৭০, মুসলিম ১১৯৬, তিরমিযী ৮৪৭, নাসায়ী ২৮২৪, ২৮২৫, আবু দাউদ ১৮৫২, ৩০৯৩, আহমাদ ২২০২০, ২২০৬১, ২২০৬৮, মালেক ৭৮৬, ৭৮৮, দারেমী ১২২৬, ১৮২৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18