জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ

৯৭/২২. অধ্যায়ঃ

আল্লাহর বাণী: তখন তাঁর আরশ পানির ওপর ছিল- (সূরা হূদ ১১/৭)। তিনি আরশে আজীমের প্রতিপালক- (সূরা আত-তাওবা ৯/১২৯)।

আবুল ‘আলীয়া (রহ.) বলেন, اسْتَوَى إِلَى السَّمَاءِ এর অর্থ হচ্ছে আসমানকে উড্ডীন করেছেন (সূরা আল-আ‘রাফ ৭/৫৪)। فَسَوَّاهُنَّ এর অর্থ হচ্ছে, তিনি আসমানরাজিকে সৃষ্টি করেছেন। মুজাহিদ (রহ.) বলেছেন, اسْتَوَى عَلَى الْعَرْشِ এর অর্থ হলো আরশের ওপর সমুন্নত হলেন (সূরা আল-আ‘রাফ ৭/৫৪)। ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) বলেছেন, مَجِيد অর্থ সম্মানিত, الْوَدُودُ অর্থ প্রিয়। বলা হয়ে থাকে, حَمِيدٌ مَجِيدٌ মূলত প্রশংসনীয় ও পবিত্র। বস্তুত এটি مَاجِدٌ থেকে فَعِيلٌ এর ওযনে এসেছে। আর مَحْمُودٌ (প্রশংসনীয়) এসেছে حَمِدَ থেকে।

সহিহ বুখারী

وَقَالَ الْمَاجِشُونُ عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذٌ بِالْعَرْشِ

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

বর্ণনাকারী মাজিশুন আব্দুল্লাহ ইবন ফাজল ও আবু সালামা মাধ্যমে আবু হুরায়রা (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। “আমি সবচেয়ে আগে পুনরায় উঠব। তখন দেখব, মূসা (আঃ) আরশ ধরে আছেন।”

আধুনিক প্রকাশনী- ৬৯১১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯২৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18