জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ
৯৭/২১. অধ্যায়ঃ
মহান আল্লাহ্র বাণী : বল, সাক্ষ্য প্রদানে সর্বশ্রেষ্ঠ কী? বল, আল্লাহ্- (সূরা আন‘আম ৬/১৯)। এখানে আল্লাহ্ তা‘আলা নিজেকে ‘শাইউন’ (বস্তু) বলে আখ্যায়িত করেছেন। আবার নাবী (সাঃ) কুরআনকে আখ্যায়িত করেছেন বস্তু বলে। অথচ এটি আল্লাহ্র গুণগুলোর মধ্যে একটি গুণ। আল্লাহ্ বলেছেন : আল্লাহ্র সত্তা ছাড়া সব কিছুই ধ্বংসশীল- (সূরা আল-ক্বাসাস ২৮/৮৮)।
সহিহ বুখারী
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِرَجُلٍ أَمَعَكَ مِنْ الْقُرْآنِ شَيْءٌ قَالَ نَعَمْ سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا لِسُوَرٍ سَمَّاهَا
বর্ণনাকারী সাহল ইবনু সা‘দ (রাঃ)
নবী (ﷺ) একজনকে বললেন, তোমার কাছে কুরআনের কোন সূরা আছে কি? তিনি বললেন, হ্যাঁ, অমুক সূরা অমুক সূরা। তিনি সূরাগুলোর নাম বলেছিলেন।
আধুনিক প্রকাশনী- ৬৯০০, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯১২