জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ
৯৭/১৭. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও- (সূরা ত্বহা ২০/৩৯)।আল্লাহ্র বাণী : যা চলত আমার সরাসরি তত্ত্বাবধানে- (সূরাহ আল-ক্বামার ৫৪/১৪)।
সহিহ বুখারী
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ قَالَ ذُكِرَ الدَّجَّالُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ اللهَ لاَ يَخْفَى عَلَيْكُمْ إِنَّ اللهَ لَيْسَ بِأَعْوَرَ وَأَشَارَ بِيَدِهِ إِلَى عَيْنِهِ وَإِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ
বর্ণনাকারী আবদুল্লাহ্ (রাঃ)
নবী (ﷺ)-এর কাছে দাজ্জাল সম্পর্কে উল্লেখ করা হয়। তিনি বললেন: আল্লাহ তোমাদের কাছে গোপন থাকবেন না। আল্লাহ অন্ধ নন। এর সঙ্গে নবী (ﷺ) তাঁর হাত দিয়ে স্বীয় চোখের দিকে ইশারা করলেন। মাসীহ দাজ্জালের ডান চোখ কানা। তার চোখটি যেন আঙ্গুরের মত ভাসমান।
আধুনিক প্রকাশনী- ৬৮৯১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯০৩