জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ

৯৭/১৩. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার নামগুলোর সাহায্যে প্রার্থনা করা ও আশ্রয় চাওয়া।

সহিহ বুখারী

حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ جُنْدَبٍ أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ صَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ بِاسْمِ اللهِ

বর্ণনাকারী জুনদাব ইবনু আবদুল্লাহ্ (রাঃ)

তিনি কুরবানির দিন নবী (ﷺ)-এর কাছে উপস্থিত ছিলেন। নবী (ﷺ) সালাত পড়লেন। অতঃপর খুতবা দিলেন এবং বললেন: সালাত পড়ার আগে যে ব্যক্তি কুরবানির পশু যবেহ করেছে, সে যেন তদস্থলে আরেকটি পশু যবেহ করে। আর যে ব্যক্তি (সালাতের আগে) যবেহ করেনি সে যেন আল্লাহর নামে যবেহ করে।

আধুনিক প্রকাশনী- ৬৮৮৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৯৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18