জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ

৯৭/৬. অধ্যায়ঃ

আল্লাহ্‌র বাণী : মানুষের বাদশাহ (সূরাহ আন্-নাস ১১৪/২) এ সম্পর্কে ‘আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাঃ) নাবী (সাঃ) থেকে বর্ণনা করেছেন।

সহিহ বুখারী

أَحْمَدُ بْنُ صَالِحٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدٍ هُوَ ابْنُ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَقْبِضُ اللهُ الأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الأَرْضِ وَقَالَ شُعَيْبٌ وَالزُّبَيْدِيُّ وَابْنُ مُسَافِرٍ وَإِسْحَاقُ بْنُ يَحْيَى عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ مِثْلَهُ

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) বলেছেন, আল্লাহ কেয়ামতের দিন পৃথিবী আপন মুঠোয় ধারণ করবেন এবং আসমানকে তাঁর ডান হাতে গুটিয়ে নিয়ে বলবে: আমিই একমাত্র অধিপতি। দুনিয়ার বাদশাহরা কোথায়? শু‘আয়ব, যুবায়দী, ইবনু মুসাফির, ইসহাক ইবনু ইয়াহিয়া (রহঃ), ইমাম যুহরী (রহঃ) আবু সালামা (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন।

আধুনিক প্রকাশনী- ৬৮৬৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৭৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18