কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা

৯৬/১৩. অধ্যায়ঃ

কোন বিষয়ে প্রশ্নকারীকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার উদ্দেশ্যে সুস্পষ্ট হুকুম বর্ণিত আছে এরূপ কোন বিষয়ের সঙ্গে আরেকটি বিষয়ের নিয়ম মোতাবেক তুলনা করা।

সহিহ বুখারী

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً، جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَمَاتَتْ قَبْلَ أَنْ تَحُجَّ أَفَأَحُجَّ عَنْهَا قَالَ ‏"‏ نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَتَهُ ‏"‏‏.‏ قَالَتْ نَعَمْ‏.‏ فَقَالَ ‏"‏ فَاقْضُوا الَّذِي لَهُ، فَإِنَّ اللَّهَ أَحَقُّ بِالْوَفَاءِ ‏"‏‏.‏

বর্ণনাকারী ইব্‌নু ‘আব্বাস (রাঃ)

এক মহিলা নবী করীম (ﷺ)-এর নিকট এসে বলল, “আমার মা হজ্জ করার মানত করেছিলেন। এরপর তিনি হজ্জ করার আগেই মারা গেছেন। এখন আমি কি তাঁর পক্ষ থেকে হজ্জ করব?”উত্তরে তিনি বললেন, “হ্যাঁ, তাঁর পক্ষ থেকে হজ্জ কর। মনে কর যদি তাঁর উপর ঋণ থাকত, তাহলে কি তুমি তা আদায় করতে?”সে বলল, “অবশ্যই।”তিনি বললেনঃ “কাজেই তাঁর উপর যে মানত আছে, তা তুমি আদায় কর। আল্লাহ অধিক হকদার, যে তাঁর জন্য কৃত মানত মানুষেরা পূর্ণ করবে।”

আধুনিক প্রকাশনী- ৬৮০৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮১৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18