কোমল হওয়া
৮১/৫৩. অধ্যায়ঃ
হাউজ:
সহিহ বুখারী
يَحْيَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سُلَيْمَانَ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ
বর্ণনাকারী আবদুল্লাহ্ ইব্নু মাস‘ঊদ (রাঃ)
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। আমি তোমাদের আগে হাউয-এর কাছে হাজির হব। [১]
(আধুনিক প্রকাশনী- ৬১১৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬১২৭)[৫১] চোখের আড়ালে কোথায় কী ঘটছে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা দুনিয়াতে বেঁচে থাকার সময়ও জানতেন না, আর এখন মৃত্যুর পরেও জানেন না । কতক লোক হাউযের পানি পান করার জন্য অগ্রসর হলে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জানানো হবে যে তারা বিদ‘আতী কার্যকলাপে লিপ্ত ছিল । বিদ‘আতীদেরকে দূরে সরিয়ে দেয়া হবে, তাদেরকে পানি পান করতে দেয়া হবে না । যারা আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহীহ হাদীসের বিরুদ্ধে নিজেদের মনগড়া নিয়ম পদ্ধতিতে সাওয়াবের আশায় ইবাদাত বন্দেগী করে তারাই বিদআতী পথভ্রষ্ট । এদের ইবাদাত কক্ষনো আল্লাহ্র নিকট গৃহীত হবে না আর এরা জাহান্নামী ।