কোমল হওয়া
৮১/৩৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর বাণী: “আমাকে ও কেয়ামাতকে পাঠানো হয়েছে এ দু’টি আঙ্গুলের মত”। আল্লাহর ইরশাদ: কেয়ামতের ব্যাপার তো চোখের পলকের মত বরং তাত্থেকেও দ্রুত। আল্লাহ সব কিছু করতেই সক্ষম। (সূরা নাহল ১৬/৭৭)
সহিহ বুখারী
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ هُوَ الجُعْفِيُّ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ وَأَبِي التَّيَّاحِ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ আমাকে কেয়ামতের সঙ্গে এ রকম পাঠানো হয়েছে।
[মুসলিম ৫২/২৬, হাঃ ২৯৫১, আহমাদ ১৩৩১৮] (আধুনিক প্রকাশনী- ৬০৫৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৬০)