কোমল হওয়া

৮১/২০. অধ্যায়ঃ

আল্লাহর নিষেধাবলীর ব্যাপারে ধৈর্য ধারণ করা। (আল্লাহর বাণী): ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি। (সূরা আয-যুমার ৩৯/১০)

‘উমার (রা.) বলেন, আমরা উত্তম জীবন লাভ করেছিলাম ধৈর্য ধরার কারণেই।

সহিহ বুখারী

خَلاَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا مِسْعَرٌ حَدَّثَنَا زِيَادُ بْنُ عِلاَقَةَ قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي حَتَّى تَرِمَ أَوْ تَنْتَفِخَ قَدَمَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا.

বর্ণনাকারী মুগীরাহ ইব্‌নু শু‘বাহ (রাঃ)

মুগিরা ইবন শু‘বাহ (রাঃ)-কে বর্ণনা করতে শুনেছি। নবী (ﷺ) এত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন যে, তাঁর দুই পা ফুলে যেত। তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ আমি কি শুকরগুজার বান্দা হব না?

আধুনিক প্রকাশনী- ৬০২১, ইসলামিক ফাউন্ডেশন- ৬০২৭

হাদিস নং
৬৪৭১
অধ্যায়
কোমল হওয়া
অধ্যায়
আল্লাহর নিষেধাবলীর ব্যাপারে ধৈর্য ধারণ করা। (আল্লাহর বাণী): ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি। (সূরা আয-যুমার ৩৯/১০)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18