আজান
১০/১৮. অধ্যায়ঃ
মুসাফিরদের জামাআতের জন্য আজান ও ইকামাত দেয়া।
وَكَذَلِكَ بِعَرَفَةَ وَجَمْعٍ وَقَوْلُ الْمُؤَذِّنِ الصَّلَاةُ فِي الرِّحَالِ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوْ الْمَطِيرَةِ.‘আরাফা ও মুযদালিফায় একই হুকুম এবং শীতের রাতে ও প্রবল বর্ষণের সময় মুয়াজ্জিনের এ মর্মে ঘোষণা করা যে, “নিজ আবাস স্থলেই সালাত”।"
সহিহ বুখারী
إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بِالْأَبْطَحِ فَجَاءَهُ بِلاَلٌ فَآذَنَهُ بِالصَّلاَةِ ثُمَّ خَرَجَ بِلاَلٌ بِالْعَنَزَةِ حَتَّى رَكَزَهَا بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ بِالْأَبْطَحِ وَأَقَامَ الصَّلاَةَ.
বর্ণনাকারী আবূ যুহায়ফা (রাঃ)
একদা আল্লাহর রসূল (ﷺ)-কে 'আবতাহ' নামক জায়গায় দেখলাম, বিলাল (রাঃ) তাঁর নিকট আসলেন এবং আল্লাহর রসূল (ﷺ)–কে সালাতের সংবাদ দিলেন। অতঃপর বিলাল (রাঃ) একটি বর্শা নিয়ে বের হলেন। অবশেষে আবতাহে আল্লাহর রসূল (ﷺ)–এর সামনে তা পুঁতে দিলেন, অতঃপর সালাতের ইকামত দিলেন।
(১৮৭) (আধুনিক প্রকাশনীঃ ৫৯৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৬০৫)