সালাতের ওয়াক্তসমূহ
৯/২৭. অধ্যায়ঃ
ফজরের সময়।
সহিহ বুখারী
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ، يَقُولُ كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي ثُمَّ يَكُونُ سُرْعَةٌ بِي أَنْ أُدْرِكَ صَلاَةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
বর্ণনাকারী সাহল ইবনু সা‘দ (রাঃ)
আমি আমার পরিবার-পরিজনের সঙ্গে সাহ্রি খেতাম। খাওয়ার পরে আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে ফজরের সালাত পাওয়ার জন্য আমাকে খুব তাড়াহুড়া করতে হতো।