সালাতের ওয়াক্তসমূহ
৯/১৩. অধ্যায়ঃ
আসরের ওয়াক্ত।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ مِنَّا إِلَى قُبَاءٍ، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ.
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
আমরা আসরের সালাত আদায় করতাম। অতঃপর আমাদের কোনো গমনকারী কুবার দিকে যেত এবং সূর্য যথেষ্ট থাকতেই সে তাদের নিকট পৌঁছে যেত।