বিয়ে-শাদি

৬৭/৩২. অধ্যায়ঃ

অবশেষে রসূল (ﷺ) মুত'আহ বিয়ে নিষেধ করেছেন।

সহিহ বুখারী

مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي جَمْرَةَ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ سُئِلَ عَنْ مُتْعَةِ النِّسَاءِ فَرَخَّصَ فَقَالَ لَه“ مَوْلًى لَه“ إِنَّمَا ذ‘لِكَ فِي الْحَالِ الشَّدِيدِ وَفِي النِّسَاءِ قِلَّةٌ أَوْ نَحْوَه“ فَقَالَ ابْنُ عَبَّاسٍ نَعَمْ.

বর্ণনাকারী আবূ জামরাহ (রাঃ)

আমি মহিলাদের মুতআ বিয়ে সম্পর্কে ইবন আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করতে শুনেছি, তখন তিনি এর অনুমতি দেন। তাঁর আজাদকৃত গোলাম তাঁকে বললেন যে, এরূপ হুকুম নিতান্ত প্রয়োজন ও মহিলাদের স্বল্পতা ইত্যাদির কারণেই ছিল? ইবন আব্বাস (রাঃ) বললেন, হ্যাঁ।

আধুনিক প্রকাশনী- ৪৭৪১, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৪৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18