বিয়ে-শাদি
৬৭/৩২. অধ্যায়ঃ
অবশেষে রসূল (ﷺ) মুত'আহ বিয়ে নিষেধ করেছেন।
সহিহ বুখারী
مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ أَنَّه“ سَمِعَ الزُّهْرِيَّ يَقُوْلُ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ وَأَخُوه“ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيْهِمَا أَنَّ عَلِيًّا قَالَ لِابْنِ عَبَّاسٍ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهٰى عَنِ الْمُتْعَةِ وَعَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ زَمَنَ خَيْبَرَ.
বর্ণনাকারী হাসান ইব্নু মুহাম্মাদ ইব্নু ‘আলী ও তাঁর ভাই ‘আবদুল্লাহ্ তাঁদের পিতা
আলী (রাঃ) ইবন আব্বাস (রাঃ)-কে বলেছেন, নবী (ﷺ) খায়বর যুদ্ধে মুতআ বিয়ে এবং গৃহপালিত গাধার গোশত খাওয়া নিষেধ করেছেন।
আধুনিক প্রকাশনী- ৪৭৪০, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৪২