তাফসীর

৬৫/২৪১. অধ্যায়ঃ

‘‘আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’’ (সূরা নূর ২৪/১৮)

সহিহ বুখারী

مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا ابْنُ أَبِيْ عَدِيٍّ أَنْبَأَنَا شُعْبَةُ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوْقٍ قَالَ دَخَلَ حَسَّانُ بْنُ ثَابِتٍ عَلَى عَائِشَةَ فَشَبَّبَ وَقَالَ :حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيْبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُوْمِ الْغَوَافِلِقَالَتْ : لَسْتَ كَذَاكَ قُلْتُ تَدَعِيْنَ مِثْلَ هَذَا يَدْخُلُ عَلَيْكِ وَقَدْ أَنْزَلَ اللهُ وَالَّذِيْ تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ فَقَالَتْ وَأَيُّ عَذَابٍ أَشَدُّ مِنَ الْعَمَى وَقَالَتْ وَقَدْ كَانَ يَرُدُّ عَنْ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم

বর্ণনাকারী মাসরূক (রাঃ)

হাসান ইবনু সাবিত (রাঃ) আয়িশা (রাঃ)-এর কাছে এসে নিচের শ্লোকটি আবৃত্তি করলেন। তিনি একজন পবিত্র মহিলা, যার চরিত্রে কোনো সন্দেহ করা হয় না। তিনি সতীসাধ্বী মহিলাদের গোশত ভক্ষণ থেকে মুক্ত অবস্থায় ভোরে ওঠেন।আয়েশা (রাঃ) বললেন, ‘তুমি তো এরূপ নও।’মাসরুক (রাঃ) বললেন, আমি বললাম, আপনি এমন এক ব্যক্তিকে কেন আপনার কাছে আসতে দিলেন, যার সম্পর্কে আল্লাহ অবতীর্ণ করেছেন। আর যে ব্যক্তি এর বড় অংশ নিজের উপর নিয়েছে, তার জন্য তো রয়েছে কঠিন শাস্তি।আয়েশা (রাঃ) বললেন, ‘দৃষ্টিহীনতার চেয়ে কঠিন শাস্তি আর কী হতে পারে? তিনি আরও বললেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ হতে জবাব দিতেন।

[৪১৪৬] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৯৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৯৭)

হাদিস নং
৪৭৫৬
অধ্যায়
তাফসীর
অধ্যায়
‘‘আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’’ (সূরা নূর ২৪/১৮)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18