তাফসীর

৬৫/২৪০. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী: আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন (তোমরা যদি মুমিন হও তবে) কখনও অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। (সূরা নূর ২৪/১৭)

সহিহ বুখারী

مُحَمَّدُ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوْقٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ جَاءَ حَسَّانُ بْنُ ثَابِتٍ يَسْتَأْذِنُ عَلَيْهَا قُلْتُ أَتَأْذَنِيْنَ لِهَذَا قَالَتْ أَوَلَيْسَ قَدْ أَصَابَهُ عَذَابٌ عَظِيْمٌ قَالَ سُفْيَانُ تَعْنِيْ ذَهَابَ بَصَرِهِ فَقَالَ :حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيْبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُوْمِ الْغَوَافِلِقَالَتْ : لَكِنْ أَنْتَ.

বর্ণনাকারী মাসরূক (রাঃ)

হাসান ইবনু সাবিত এসে (তাঁর ঘরে প্রবেশের) অনুমতি চাইলেন। আমি বললাম, এ লোককে কি আপনি অনুমতি প্রদান করবেন? তিনি (আয়িশা (রাঃ)) বললেন, তার উপর কি কঠোর শাস্তি নেমে আসেনি? সুফিয়ান (রহঃ) বলেন, এর দ্বারা আয়িশা (রাঃ) তাঁর দৃষ্টিশক্তি লোপ পাওয়ার কথা বুঝিয়েছেন। হাসান ইবনু সাবিত আয়িশা (রাঃ)-এর প্রশংসা করে নিচের ছন্দ দু’টি পাঠ করলেন,একজন পবিত্র মহিলা যার চরিত্রে কোন সন্দেহ করা হয় না। তিনি সতীসাধ্বী মহিলাদের গোশত ভক্ষণ থেকে মুক্ত অবস্থায় ভোরে ওঠে।

[৪১৪৬] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৯৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৯৬)

হাদিস নং
৪৭৫৫
অধ্যায়
তাফসীর
অধ্যায়
আল্লাহ তা'আলার বাণী: আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন (তোমরা যদি মুমিন হও তবে) কখনও অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। (সূরা নূর ২৪/১৭)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18