সাহাবীগণের মর্যাদা

৬২/৯. অধ্যায়ঃ

আবুল হাসান আলী ইবনু তালিব কুরাইশী হাশিমী (রাঃ)-এর মর্যাদা।

وَقَالَ النَّبِيُّ ﷺ لِعَلِيٍّ أَنْتَ مِنِّي وَأَنَا مِنْكَ وَقَالَ عُمَرُ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ﷺ وَهُوَ عَنْهُ رَاضٍনবী (ﷺ) ‘আলী (রা.)-কে বলেছেন, তুমি আমার ঘনিষ্ঠ আপনজন আমি তোমার একান্ত শ্রদ্ধাভাজন। ‘উমার (রা.) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) ওফাত পর্যন্ত তাঁর উপর সন্তুষ্ট ছিলেন।"

সহিহ বুখারী

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ أَيُّوْبَ عَنْ ابْنِ سِيْرِيْنَ عَنْ عَبِيْدَةَ عَنْ عَلِيٍّ قَالَ اقْضُوْا كَمَا كُنْتُمْ تَقْضُوْنَ فَإِنِّيْ أَكْرَهُ الِاخْتِلَافَ حَتَّى يَكُوْنَ لِلنَّاسِ جَمَاعَةٌ أَوْ أَمُوْتَ كَمَا مَاتَ أَصْحَابِيْ فَكَانَ ابْنُ سِيْرِيْنَ يَرَى أَنَّ عَامَّةَ مَا يُرْوَى عَنْ عَلِيٍّ الْكَذِبُ

বর্ণনাকারী ‘আলী (রাঃ)

তোমরা আগে যেভাবে ফয়সালা করে আসছ সেভাবেই কর। কেননা পারস্পরিক বিবাদ আমি অপছন্দ করি। যেন সকল লোক একদলভুক্ত হয়ে থাকে। অথবা আমি এমন অবস্থায় দুনিয়া হতে বিদায় হই যেভাবে আমার সাথীগণ দুনিয়া হতে বিদায় নিয়েছেন। (মুহাম্মদ) ইবন সিরীন (রহঃ) এ ধারণা পোষণ করতেন যে, ‘আলি (রাঃ) এর (১ম খলীফা হওয়া সম্পর্কে) যে সব কথা তাঁর হতে (রাফিযী সম্প্রদায় কর্তৃক) বর্ণিত, তার অধিকাংশই ভিত্তিহীন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18