সাহাবীগণের মর্যাদা

৬২/৯. অধ্যায়ঃ

আবুল হাসান আলী ইবনু তালিব কুরাইশী হাশিমী (রাঃ)-এর মর্যাদা।

وَقَالَ النَّبِيُّ ﷺ لِعَلِيٍّ أَنْتَ مِنِّي وَأَنَا مِنْكَ وَقَالَ عُمَرُ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ﷺ وَهُوَ عَنْهُ رَاضٍনবী (ﷺ) ‘আলী (রা.)-কে বলেছেন, তুমি আমার ঘনিষ্ঠ আপনজন আমি তোমার একান্ত শ্রদ্ধাভাজন। ‘উমার (রা.) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) ওফাত পর্যন্ত তাঁর উপর সন্তুষ্ট ছিলেন।"

সহিহ বুখারী

حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَعْدٍ قَالَ سَمِعْتُ إِبْرَاهِيْمَ بْنَ سَعْدٍ عَنْ أَبِيْهِ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَلِيٍّ أَمَا تَرْضَى أَنْ تَكُوْنَ مِنِّيْ بِمَنْزِلَةِ هَارُوْنَ مِنْ مُوْسَى

বর্ণনাকারী সা’দ (রাঃ)

নবী (ﷺ) আলী (রাঃ)-কে বলেছিলেন, “তুমি কি এতে সন্তুষ্ট নও যে, যেভাবে হারুন (আঃ) মূসা (আঃ)-এর নিকট হতে মর্যাদা লাভ করেছিলেন, তুমিও আমার নিকট সেই মর্যাদা লাভ কর?”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18