সাহাবীগণের মর্যাদা
৬২/৭. অধ্যায়ঃ
উসমান ইবনু আফফান আবু আমর কুরাইশী (রাঃ)-এর ফজিলত ও মর্যাদা।
সহিহ বুখারী
حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيْعٍ حَدَّثَنَا شَاذَانُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيْزِ بْنُ أَبِيْ سَلَمَةَ الْمَاجِشُونُ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ كُنَّا فِيْ زَمَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نَعْدِلُ بِأَبِيْ بَكْرٍ أَحَدًا ثُمَّ عُمَرَ ثُمَّ عُثْمَانَ ثُمَّ نَتْرُكُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نُفَاضِلُ بَيْنَهُمْ تَابَعَهُ عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الْعَزِيْزِ
বর্ণনাকারী ইব্নু ‘উমার (রাঃ)
আমরা নবী (ﷺ)-এর সময়ে আবু বকর (রাঃ)-এর ন্যায় মর্যাদাবান কাউকে মনে করতাম না, অতঃপর উমর (রাঃ)-কে, অতঃপর উসমান (রাঃ)-কে, অতঃপর সাহাবীদের মধ্যে কাউকে কারও উপর মর্যাদা দিতাম না। আবদুল্লাহ ইবনে সালিহ (রহঃ) আবদুল আজিজ (রহঃ) হতে হাদিস বর্ণনায় শাজান (রহঃ)-এর অনুসরণ করেছেন।