সাহাবীগণের মর্যাদা

৬২/৭. অধ্যায়ঃ

উসমান ইবনু আফফান আবু আমর কুরাইশী (রাঃ)-এর ফজিলত ও মর্যাদা।

وَقَالَ النَّبِيُّ ﷺ مَنْ يَحْفِرُ بِئْرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ فَحَفَرَهَا عُثْمَانُ وَقَالَ مَنْ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَلَهُ الْجَنَّةُ فَجَهَّزَهُ عُثْمَانُনবী (ﷺ) বলেন, রূমা কূপটি যে খনন করে দিবে তার জন্য জান্নাত। ‘উসমান (রা.) তা খনন করে দিলেন। নবী (ﷺ) আরো বলেন, যে বিপজ্জজনক যুদ্ধে যুদ্ধের মাল-সামানার ব্যবস্থা করবে তাঁর জন্য জান্নাত। ‘উসমান (রা.) তা করে দেন।"

সহিহ বুখারী

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سَعِيْدٍ عَنْ قَتَادَةَ أَنَّ أَنَسًا حَدَّثَهُمْ قَالَ صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُحُدًا وَمَعَهُ أَبُوْ بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ وَقَالَ اسْكُنْ أُحُدُ أَظُنُّهُ ضَرَبَهُ بِرِجْلِهِ فَلَيْسَ عَلَيْكَ إِلَّا نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيْدَانِ

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (ﷺ) ওহুদ পাহাড়ে আরোহণ করলেন। তাঁর সাথে ছিলেন আবু বকর, উমর ও উসমান (রাঃ)। তাদেরকে পেয়ে পাহাড়টি কেঁপে উঠল। রসূল (ﷺ) বললেনঃ স্থির হও উহুদ। আমার ধারণা তিনি তাঁর পা দ্বারা আঘাত করলেন। অতঃপর নবী (ﷺ) বললেনঃ তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং দুই জন শহীদ ছাড়া আর কেউ নেই।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18