জুলুম ও কিসাস

৪৬/২০. অধ্যায়ঃ

কোন প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে তার দেয়ালে খুঁটি লাগাতে নিষেধ না করে।

সহিহ বুখারী

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَمْنَعُ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي جِدَارِهِ ‏"‏‏.‏ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللَّهِ لأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ‏.‏

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “কোনো প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে খুঁটি পুঁততে নিষেধ না করে।” তারপর আবূ হুরায়রা (রাঃ) বলেন, “কি হল, আমি তোমাদেরকে এ হাদীস হতে উদাসীন দেখতে পাচ্ছি! আল্লাহর কসম, আমি সব সময় তোমাদেরকে এই হাদীস বলতে থাকব।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18