সাওম
৩০/৩৭. অধ্যায়ঃ
সওম করা ও না করার ব্যাপারে নবী (ﷺ)-এর সাহাবীগণ পরস্পরের প্রতি দোষারোপ করতেন না।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنَّا نُسَافِرُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَعِبْ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلاَ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
আমরা নবী (ﷺ)-এর সঙ্গে সফরে যেতাম। সায়িম ব্যক্তি গায়র সায়িমকে (যে সাওম পালন করছে না) এবং গায়র সায়িম ব্যক্তি সায়িমকে দোষারোপ করত না।