সাওম

৩০/৩৬. অধ্যায়ঃ

প্রচণ্ড গরমের জন্য যে ব্যক্তির উপর ছায়ার ব্যবস্থা করা হয়েছে তাঁর সম্পর্কে নবী (ﷺ)-এর বাণী: সফরে সওম পালন করায় সওয়াব নেই।

সহিহ বুখারী

حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ الأَنْصَارِيُّ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَرَأَى زِحَامًا وَرَجُلاً قَدْ ظُلِّلَ عَلَيْهِ فَقَالَ مَا هَذَا فَقَالُوا صَائِمٌ فَقَالَ لَيْسَ مِنْ الْبِرِّ الصَّوْمُ فِي السَّفَرِ

বর্ণনাকারী জাবির ইব্‌নু আবদুল্লাহ (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) এক সফরে ছিলেন। হঠাৎ তিনি লোকের জটলা এবং ছায়ার নিচে এক ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলেনঃ এর কি হয়েছে? লোকেরা বলল, সে সায়েম। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, সফরে সাওম পালনে কোন সওয়াব নেই।

হাদিস নং
১৯৪৬
অধ্যায়
সাওম
অধ্যায়
প্রচণ্ড গরমের জন্য যে ব্যক্তির উপর ছায়ার ব্যবস্থা করা হয়েছে তাঁর সম্পর্কে নবী (ﷺ)-এর বাণী: সফরে সওম পালন করায় সওয়াব নেই।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18