ইহরাম অবস্থায় শিকার ও অনুরূপ কিছুর বদলা
২৮/১৯. অধ্যায়ঃ
অজ্ঞাতাবস্থায় যদি কেউ জামা পরিধান করে ইহরাম বাঁধে।
وَقَالَ عَطَاءٌ إِذَا تَطَيَّبَ أَوْ لَبِسَ جَاهِلًا أَوْ نَاسِيًا فَلَا كَفَّارَةَ عَلَيْهِ‘আত্বা (রহ.) বলেন, অজ্ঞতাবশত বা ভুলক্রমে যদি কেউ সুগন্ধি মাখে অথবা জামা পরিধান করে, তাহলে তার উপর কোনো কাফফারা নেই।"
সহিহ বুখারী
وَعَضَّ رَجُلٌ يَدَ رَجُلٍ ـ يَعْنِي فَانْتَزَعَ ثَنِيَّتَهُ ـ فَأَبْطَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم.
বর্ণনাকারী বর্ণনাকারী
এক ব্যক্তি অন্য একজনের হাত কামড়ে ধরলে তার সামনের দুটি দাঁত উৎপাটিত হয়ে যায়, এ সংক্রান্ত নালিশ নবী (ﷺ) বাতিল করে দেন।