ইহরাম অবস্থায় শিকার ও অনুরূপ কিছুর বদলা
২৮/১৯. অধ্যায়ঃ
অজ্ঞাতাবস্থায় যদি কেউ জামা পরিধান করে ইহরাম বাঁধে।
সহিহ বুখারী
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، قَالَ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَاهُ رَجُلٌ عَلَيْهِ جُبَّةٌ فِيهِ أَثَرُ صُفْرَةٍ أَوْ نَحْوُهُ، وَكَانَ عُمَرُ يَقُولُ لِي تُحِبُّ إِذَا نَزَلَ عَلَيْهِ الْوَحْىُ أَنْ تَرَاهُ فَنَزَلَ عَلَيْهِ ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ " اصْنَعْ فِي عُمْرَتِكَ مَا تَصْنَعُ فِي حَجِّكَ ".
বর্ণনাকারী সফওয়ান ইব্নু ইয়া’লা (রাঃ), তাঁর পিতা
একদা আমি নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। এমতাবস্থায় হলুদ বা অনুরূপ রঙের চিহ্নবিশিষ্ট জামা পরিহিত এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট আসলেন। আর উমর (রাঃ) আমাকে বললেন, নবী (ﷺ)-এর প্রতি যখন ওহী নাযিল হয় সে মুহূর্তে তুমি কি তাঁকে দেখতে চাও? এরপর (ঐ সময়ে) নবী (ﷺ)-এর প্রতি ওহী নাযিল হল। অতঃপর এ অবস্থায় পরিবর্তন হলে তিনি (প্রশ্নকারীকে) বললেন: হজ্জে তুমি যা কর উমরাতেও তাই কর।