হজ্জ

২৫/১৪৮. অধ্যায়ঃ

মক্কার প্রবেশের পূর্বে যু-তুয়া উপত্যকায় অবতরণ

وَالنُّزُولِ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الْحُلَيْفَةِ إِذَا رَجَعَ مِنْ مَكَّةَমক্কা হতে ফেরার সময় যুল-হুলাইফার বাতহাতে অবতরণ।"

সহিহ বুখারী

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ سُئِلَ عُبَيْدُ اللهِ عَنْ الْمُحَصَّبِ فَحَدَّثَنَا عُبَيْدُ اللهِ عَنْ نَافِعٍ قَالَ نَزَلَ بِهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَعُمَرُ وَابْنُ عُمَرَ وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُصَلِّي بِهَا يَعْنِي الْمُحَصَّبَ الظُّهْرَ وَالْعَصْرَ أَحْسِبُهُ قَالَ وَالْمَغْرِبَ قَالَ خَالِدٌ لاَ أَشُكُّ فِي الْعِشَاءِ وَيَهْجَعُ هَجْعَةً وَيَذْكُرُ ذَلِكَ عَنْ النَّبِيِّ

বর্ণনাকারী খালিদ ইব্‌নু হারিস (রহঃ)

উবায়দুল্লাহ (রহঃ)-কে 'মুহাস্সাব' সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি নাফি (রহঃ) হতে আমাদের কাছে বর্ণনা করলেন যে, তিনি বলেছেন, আল্লাহর রাসূল (ﷺ), উমর ও ইবনু উমর (রাঃ) সেখানে অবতরণ করেছেন। নাফি (রহঃ) হতে আরো বর্ণিত রয়েছে যে, ইবনু উমর (রাঃ) 'মুহাস্সাব'-এ যোহর ও আসর সালাত আদায় করতেন। আমার মনে হচ্ছে, তিনি মাগরিবের কথাও বলেছেন, খালিদ (রহঃ) বলেন, এশা সম্পর্কে আমার কোন সন্দেহ নেই এবং তিনি সেখানে কিছুক্ষণ নিদ্রা যেতেন। এ কথা ইবনু উমর (রাঃ) নবী (ﷺ) হতেই বর্ণনা করতেন।

(আঃপ্রঃ ১৬৪৪, ইঃফাঃ ১৬৫২)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18