হজ্জ
২৫/১৪৪. অধ্যায়ঃ
বিদায়ী তাওয়াফ।
সহিহ বুখারী
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ إِلاَّ أَنَّهُ خُفِّفَ عَنْ الْحَائِضِ
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
লোকদের আদেশ দেওয়া হয় যে, তাদের শেষ কাজ যেন বায়তুল্লাহ তাওয়াফ হয়। তবে এ হুকুম ঋতুমতী মহিলাদের জন্য শিথিল করা হয়েছে।
(৩২৯.মুসলিম ১৫/৬৭, হাঃ১৩২৮) (আঃপ্রঃ ১৬৩৩, ইঃফাঃ ১৬৪১)