হজ্জ

২৫/১২৯. অধ্যায়ঃ

কুরবানির দিবসে তাওয়াফে জিয়ারত সম্পাদন করা।

وَقَالَ أَبُو الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَخَّرَ النَّبِيُّ ﷺ الزِّيَارَةَ إِلَى اللَّيْلِ وَيُذْكَرُ عَنْ أَبِي حَسَّانَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيُّ ﷺ كَانَ يَزُورُ الْبَيْتَ أَيَّامَ مِنًىআবু যুবাইর (রহ.) ‘আয়িশা (রা.) ও ইবন ‘আব্বাস (রা.) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাওয়াফে যিয়ারাহ রাত পর্যন্ত বিলম্ব করেছেন। আবূ হাসসান (রহ.) সূত্রে ইবন ‘আব্বাস (রা.) হতে বর্ণিত যে, নবী (ﷺ) মিনার দিনগুলোতে বাইতুল্লাহর তাওয়াফ করতেন।"

সহিহ বুখারী

وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَأَنَّهُ طَافَ طَوَافًا وَاحِدًا ثُمَّ يَقِيلُ ثُمَّ يَأْتِي مِنًى يَعْنِي يَوْمَ النَّحْرِ وَرَفَعَهُ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ

বর্ণনাকারী ইব্‌নু 'উমর (রাঃ)

তিনি একদা তাওয়াফ করলেন, এরপর কায়লুলা করলেন এবং অতঃপর মিনায় এলেন অর্থাৎ কুরবানির দিন। আবদুর রাযযাক (রহঃ) এটি মারফু হাদীস হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, আমার নিকট উবাইদুল্লাহ (রহঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন।

(মুসলিম ১৫/৫৮, হাঃ ১৩০৮, আহমাদ ৪৭৯৮) ( আঃপ্রঃ অনুচ্ছেদ ১২৮ কিতাবুল হজ্জ ইঃফাঃ ১৬২০)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18