হজ্জ
২৫/১১৯. অধ্যায়ঃ
উটকে দাঁড় করিয়ে কুরবানি করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَنَسٍ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ فَبَاتَ بِهَا فَلَمَّا أَصْبَحَ رَكِبَ رَاحِلَتَهُ فَجَعَلَ يُهَلِّلُ وَيُسَبِّحُ فَلَمَّا عَلاَ عَلَى الْبَيْدَاءِ لَبَّى بِهِمَا جَمِيعًا فَلَمَّا دَخَلَ مَكَّةَ أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا وَضَحَّى بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ
বর্ণনাকারী আনাস (রাঃ)
নবী (ﷺ) মদিনায় যোহর চার রাকাত এবং যুল-হুলাইফায় আসর দুই রাকাত আদায় করলেন এবং এখানেই রাত যাপন করলেন। ভোর হলে তিনি সওয়ারিতে আরোহণ করে তাহলিল ও তাসবিহ পাঠ করতে লাগলেন। এরপর বায়দায় যাওয়ার পর তিনি হজ্জ ও উমরা উভয়ের জন্য তালবিয়া পাঠ করেন এবং মক্কায় প্রবেশ করে তিনি সাহাবীদের ইহরাম খুলে ফেলার নির্দেশ দেন। আর (সে হজ্জে) নবী (ﷺ) সাতটি উট দাঁড় করিয়ে নিজ হাতে কুরবানি করেন আর মদিনায় হৃষ্টপুষ্ট শিংবিশিষ্ট সুন্দর দুটি ভেড়া কুরবানি দেন।
(১০৮৫) (আঃপ্রঃ ১৫৯৬, ইঃফাঃ ১৬০৩)