হজ্জ

২৫/১১৫. অধ্যায়ঃ

স্ত্রীদের পক্ষ হতে তাদের আদেশ ছাড়াই স্বামী কর্তৃক গরু কুরবানি করা।

সহিহ বুখারী

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمٰنِ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ لاَ نُرَى إِلاَّ الْحَجَّ فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ إِذَا طَافَ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَنْ يَحِلَّ قَالَتْ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا قَالَ نَحَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ قَالَ يَحْيَى فَذَكَرْتُهُ لِلْقَاسِمِ فَقَالَ أَتَتْكَ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ

বর্ণনাকারী ‘আয়েশা (রাঃ)

জিলকদ মাসের পাঁচ দিন বাকী থাকতে আমরা আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে রওয়ানা হলাম। হজ্জ আদায় করা ব্যতীত আমাদের অন্য কোন ইচ্ছা ছিল না। যখন আমরা মক্কার কাছাকাছি পৌঁছলাম, তখন আল্লাহর রসূল (ﷺ) আদেশ করলেন: যার সাথে কুরবানির জন্তু নেই সে যেন বাইতুল্লাহর তাওয়াফ এবং সাফা-মারওয়ায় সাঈ করে হালাল হয়ে যায়।আয়েশা (রাঃ) বলেন, কুরবানির দিন আমাদের কাছে গরুর গোশত আনা হলে আমি বললাম, এ কী? তারা বলল, আল্লাহর রসূল (ﷺ) তাঁর স্ত্রীদের পক্ষ হতে কুরবানি করেছেন। ইয়াহিয়া (রহঃ) বলেন, উক্ত হাদিসখানা কাসিমের নিকট আলোচনা করলে তিনি বললেন, সঠিকভাবেই তিনি হাদিসটি তোমার কাছে বর্ণনা করেছেন।

(২৯৪) (আঃপ্রঃ ১৫৯১, ইঃফাঃ ১৫৯৮)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18