হজ্জ

২৫/১০৪. অধ্যায়ঃ

যে ব্যক্তি কুরবানির জন্তু সাথে নিয়ে যায়।

সহিহ বুখারী

وَعَنْ عُرْوَةَ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي تَمَتُّعِهِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَتَمَتَّعَ النَّاسُ مَعَهُ بِمِثْلِ الَّذِي أَخْبَرَنِي سَالِمٌ عَنْ ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم

বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)

উরওয়া (রহঃ) আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) হজের সাথে উমরা পালন করেন এবং তাঁর সঙ্গে সাহাবীগণও তামাত্তু’ করেন, যেমনি বর্ণনা করেছেন সালিম (রহঃ) ইবন উমর (রাঃ) সূত্রে আল্লাহর রাসূল (ﷺ) হতে।

(মুসলিম ১৫/২৪, হাঃ ১২২৭, ১২২৮, আহমাদ ৬২৫৫) (আঃপ্রঃ নাই, ইঃফাঃ ১৫৮২ শেষাংশ)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18