হজ্জ

২৫/৯৮. অধ্যায়ঃ

যারা পরিবারের দুর্বল লোকদের রাত্রে পূর্বে প্রেরণ করে মুযদালিফায় অবস্থান করে ও দোয়া করে এবং পূর্বে প্রেরণ করবে চন্দ্র অস্তমিত হওয়ার পর।

সহিহ বুখারী

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ سَالِمٌ وَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يُقَدِّمُ ضَعَفَةَ أَهْلِهِ فَيَقِفُونَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ بِالْمُزْدَلِفَةِ بِلَيْلٍ فَيَذْكُرُونَ اللهَ مَا بَدَا لَهُمْ ثُمَّ يَرْجِعُونَ قَبْلَ أَنْ يَقِفَ الإِمَامُ وَقَبْلَ أَنْ يَدْفَعَ فَمِنْهُمْ مَنْ يَقْدَمُ مِنًى لِصَلاَةِ الْفَجْرِ وَمِنْهُمْ مَنْ يَقْدَمُ بَعْدَ ذَلِكَ فَإِذَا قَدِمُوا رَمَوْا الْجَمْرَةَ وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ أَرْخَصَ فِي أُولَئِكَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

বর্ণনাকারী সালিম (রহঃ)

‘আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তাঁর পরিবারের দুর্বল লোকদের আগেই পাঠিয়ে দিতেন। রাতে মুজদালিফাতে মাশআরুল হারামের নিকট উকুফ করতেন এবং সাধ্যমত আল্লাহর যিকর করতেন। অতঃপর ইমাম (মুযদালিফায়) উকুফ করার ও রওয়ানা হওয়ার আগেই তারা (মিনায়) ফিরে যেতেন। তাদের মধ্যে কেউ মিনাতে আগমন করতেন ফজরের সালাতের সময়, আবার কেউ এর পরে আসতেন। মিনাতে এসে তারা কঙ্কর মারতেন। ইবন উমর (রাঃ) বলতেন, তাদের জন্য রাসূল (ﷺ) কড়াকড়ি শিথিল করে সহজ করে দিয়েছেন।

(মুসলিম ১৫/৪৯, হাঃ ১২৯৫) (আঃপ্রঃ ১৫৬২, ইঃফাঃ ১৫৬৮)

হাদিস নং
১৬৭৬
অধ্যায়
হজ্জ
অধ্যায়
যারা পরিবারের দুর্বল লোকদের রাত্রে পূর্বে প্রেরণ করে মুযদালিফায় অবস্থান করে ও দোয়া করে এবং পূর্বে প্রেরণ করবে চন্দ্র অস্তমিত হওয়ার পর।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18