হজ্জ

২৫/৮৬. অধ্যায়ঃ

সকালে মিনা হতে আরাফা যাওয়ার সময় তালবিয়া ও তাকবীর পাঠ করা।

সহিহ বুখারী

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ أَنَّهُ سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يُهِلُّ مِنَّا الْمُهِلُّ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ وَيُكَبِّرُ مِنَّا الْمُكَبِّرُ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ

বর্ণনাকারী মুহাম্মদ ইব্‌নু আবূ বাকার সাকাফী (রহঃ)

তিনি আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, তখন তাঁরা উভয়ে সকাল বেলায় মিনা হতে আরাফার দিকে যাচ্ছিলেন, আপনারা এ দিনে আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে থেকে কিরূপ করতেন? তিনি বললেন, আমাদের মধ্যে যারা তালবিয়া পড়তে চাইত তারা পড়ত, তাতে বাধা দেয়া হতো না এবং যারা তাকবির পড়তে চাইত তারা তাকবির পড়ত, এতেও বাধা দেওয়া হতো না।

(৯৭০) (আঃপ্রঃ ১৫৪৭, ইঃফাঃ ১৫৫৩)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18