হজ্জ

২৫/৮৩. অধ্যায়ঃ

তারবিয়ার দিন (যিলহজ্জ মাসের আট তারিখে) হাজী কোন স্থানে যুহরের সালাত আদায় করবে?

সহিহ বুখারী

حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا إِسْحَاقُ الأَزْرَقُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قُلْتُ أَخْبِرْنِي بِشَيْءٍ عَقَلْتَهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ

বর্ণনাকারী ‘আবদুল ‘আযীয ইব্‌নু রুফাইয়’ (রহঃ)

আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) সম্পর্কে আপনি যা উত্তমরূপে স্মরণ রেখেছেন তার কিছুটা বলুন। বলুন, জিলহজ্জ মাসের আট তারিখে জুহর ও আসরের সালাত তিনি কোথায় আদায় করতেন? তিনি বললেন, মিনায়। আমি বললাম, মিনা হতে ফিরার দিন আসরের সালাত তিনি কোথায় আদায় করেছেন? তিনি বললেন, 'মুহাসসাবে'। এরপর আনাস (রাঃ) বললেন, তোমাদের আমিরগণ যেরূপ করবে, তোমরাও অনুরূপ কর।

(১৬৫৪, ১৭৬৩, মুসলিম ১৫/৫৮, হাঃ ১৩০৯) (আঃপ্রঃ ১৫৪১, ইঃফাঃ ১৫৪৭)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18