হজ্জ
২৫/৮০. অধ্যায়ঃ
সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করা প্রসঙ্গে যা কিছু বর্ণিত হয়েছে।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ طَافَ بِالْبَيْتِ فِي عُمْرَةٍ وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ فَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ}
বর্ণনাকারী ‘আমর ইব্নু দীনার (রহঃ)
আমরা ইবনু উমর (রাঃ)-এর নিকট জিজ্ঞেস করলাম, কোন ব্যক্তি উমরা করতে গিয়ে শুধু বাইতুল্লাহ তাওয়াফ করে, আর সাফা ও মারওয়া সাঈ না করে, তার পক্ষে কি স্ত্রী সহবাস বৈধ হবে?তখন তিনি বললেন, নবী (ﷺ) (মক্কায়) উপনীত হয়ে বাইতুল্লাহ তাওয়াফ সাত চক্করে সমাধা করে মাকামে ইবরাহিমের পিছনে দুই রাকাত সালাত আদায় করলেন, এরপর সাত চক্করে সাফা ও মারওয়া সাঈ করলেন। [এতটুকু বলে ইবনু উমর (রাঃ) বলেন] “তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ”—(আল-আহযাবঃ ২১)।
(৩৯৫)(আঃপ্রঃ ১৫৩৪, ইঃফাঃ ১৫৪০)