হজ্জ

২৫/৭৩. অধ্যায়ঃ

ফজর ও আসরের (সালাতের) পর তাওয়াফ করা।

وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُصَلِّي رَكْعَتَيِ الطَّوَافِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ وَطَافَ عُمَرُ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ فَرَكِبَ حَتَّى صَلَّى الرَّكْعَتَيْنِ بِذِي طُوًىইবন ‘উমার (রা.) সূর্যোদয়ের পূর্বেই তাওয়াফের দু’রাক‘আত সালাত আদায় করে নিতেন। (একদা) ‘উমার (রা.) ফজরের সালাতের পর তাওয়াফ করে বাহনে আরোহণ করেন এবং তাওয়াফের দু’রাক‘আত সালাত যূ-তুওয়া (নামক স্থানে) পৌঁছে আদায় করেন।"

সহিহ বুখারী

حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ هُوَ الزَّعْفَرَانِيُّ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ قَالَ رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ يَطُوفُ بَعْدَ الْفَجْرِ وَيُصَلِّي رَكْعَتَيْنِ

বর্ণনাকারী ‘আবদুল ‘আযীয ইব্‌নু রূফাই (রহঃ)

আমি আব্দুল্লাহ ইবন যুবাইর (রাঃ)-কে ফজরের সালাতের পর তাওয়াফ করতে এবং দুই রাকাত (তাওয়াফের) সালাত আদায় করতে দেখেছি।

(আঃপ্রঃ ১৫২২, ইঃফাঃ ১৫২৮)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18