হজ্জ

২৫/৬০. অধ্যায়ঃ

হাজরে আসওয়াদকে চুম্বন করা।

সহিহ বুখারী

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ الزُّبَيْرِ بْنِ عَرَبِيٍّ قَالَ سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ عَنْ اسْتِلاَمِ الْحَجَرِ فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ قَالَ قُلْتُ أَرَأَيْتَ إِنْ زُحِمْتُ أَرَأَيْتَ إِنْ غُلِبْتُ قَالَ اجْعَلْ أَرَأَيْتَ بِالْيَمَنِ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ

বর্ণনাকারী যুবাইর ইব্‌নু ‘আরাবী (রহঃ)

এক ব্যক্তি হাজরে আসওয়াদ সম্পর্কে ইবন উমর (রাঃ)-এর নিকট জিজ্ঞেস করলে তিনি বললেন, “আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি।”সে ব্যক্তি বলল, “যদি ভিড়ে আটকে যাই বা অপারগ হই তাহলে (চুম্বন করা, না করা সম্পর্কে) আপনার অভিমত কি?”তিনি (ইবন উমর) বললেন, “আপনার অভিমত কী? এ কথাটি ইয়ামানে রেখে দাও। আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি।”

(১৬০৬) (আঃপ্রঃ ১৫০৬, ইঃফাঃ ১৫১২)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18