হজ্জ

২৫/৫৯. অধ্যায়ঃ

যে কেবল দুই ইয়ামানী রুকনকে চুম্বন করে।

সহিহ বুখারী

وَقَالَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ أَبِي الشَّعْثَاءِ أَنَّهُ قَالَ وَمَنْ يَتَّقِي شَيْئًا مِنْ الْبَيْتِ وَكَانَ مُعَاوِيَةُ يَسْتَلِمُ الأَرْكَانَ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ إِنَّهُ لاَ يُسْتَلَمُ هَذَانِ الرُّكْنَانِ فَقَالَ لَيْسَ شَيْءٌ مِنْ الْبَيْتِ مَهْجُورًا وَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَسْتَلِمُهُنَّ كُلَّهُنَّ

বর্ণনাকারী আবুশ-শা‘সা (রহঃ)

কে আছে বাইতুল্লাহর কোন অংশ (কোন রুকনের ইসতিলাম) ছেড়ে দেয়; মু'আবিয়া (রাঃ) (চার) রুকনের ইসতিলাম করতেন। ইবন আব্বাস (রাঃ) তাঁকে বললেন, আমরা এ দুই রুকনের চুম্বন করি না। তখন মু'আবিয়া (রাঃ) তাঁকে বললেন, বাইতুল্লাহর কোন অংশই বাদ দেয়া যেতে পারে না। আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ) সব কয়টি রুকন ইসতিলাম করতেন।

(আঃপ্রঃ অনুচ্ছেদ ৫৯, ইঃফাঃ পরিচ্ছেদ ১০২৯)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18