হজ্জ
২৫/৪৯. অধ্যায়ঃ
কাবা ঘর ধ্বংস করা।
قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَ النَّبِيُّ ﷺ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَيُخْسَفُ بِهِمْ‘আয়িশা (রা.) বলেন, নবী করীম (ﷺ) বলেছেন: একটি সেনাদল কা‘বা আক্রমণ করবে, কিন্তু তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দেয়া হবে।"
সহিহ বুখারী
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنْ الْحَبَشَةِ
বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: হাবশার অধিবাসী পায়ের সরু নলা বিশিষ্ট লোকেরা কাবা ঘর ধ্বংস করবে।
(১৫৯১) (আঃপ্রঃ ১৪৯২, ইঃফাঃ ১৪৯৮)