হজ্জ
২৫/৪২. অধ্যায়ঃ
মক্কা ও তার ঘরবাড়ির ফজিলত
সহিহ বুখারী
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَوْلاَ حَدَاثَةُ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ الْبَيْتَ ثُمَّ لَبَنَيْتُهُ عَلَى أَسَاسِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَم فَإِنَّ قُرَيْشًا اسْتَقْصَرَتْ بِنَاءَهُ وَجَعَلْتُ لَهُ خَلْفًا قَالَ أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا هِشَامٌ خَلْفًا يَعْنِي بَابًا
বর্ণনাকারী ‘আয়েশা (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) আমাকে বললেনঃ যদি তোমার গোত্রের যুগ কুফরীর নিকটবর্তী না হত, তাহলে অবশ্যই কা’বা ঘর ভেঙে ইব্রাহীম (আঃ)-এর ভিত্তির উপর তা পুনর্নির্মাণ করতাম। কেননা কুরাইশগণ এর ভিত্তি সংকুচিত করে দিয়েছে। আর আমি আরও একটি দরজা করে দিতাম। আবু মু‘আবিয়া (রহঃ) বলেন, হিশাম (রহঃ) বলেছেনঃ অর্থাৎ দরজা।
(১২৬) (আঃপ্রঃ ১৪৮১, ইঃফাঃ ১৪৮৭)