হজ্জ
২৫/৪২. অধ্যায়ঃ
মক্কা ও তার ঘরবাড়ির ফজিলত
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ قَالَ لَمَّا بُنِيَتْ الْكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الْحِجَارَةَ فَقَالَ الْعَبَّاسُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ فَخَرَّ إِلَى الأَرْضِ وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ فَقَالَ أَرِنِي إِزَارِي فَشَدَّهُ عَلَيْهِ
বর্ণনাকারী জাবির ইব্নু ‘আবদুল্লাহ (রাঃ)
কাবা ঘর পুনর্নির্মাণের সময় নবী (ﷺ) ও আব্বাস (রাঃ) পাথর বহন করছিলেন। আব্বাস (রাঃ) নবী (ﷺ)-কে বললেন, “তোমার লুঙ্গিটি কাঁধের ওপর দিয়ে নাও।” তিনি তা করলে মাটিতে পড়ে গেলেন এবং তাঁর উভয় চোখ আকাশের দিকে তাকিয়ে থাকল। তখন তিনি বললেনঃ “আমার লুঙ্গি দাও” এবং তা বেঁধে নিলেন।
(৩৬৪) (আঃপ্রঃ ১৪৭৮, ইঃফাঃ ১৪৮৪)