হজ্জ
২৫/৩৬. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর যুগে হজ্জে তামাত্তু’।
সহিহ বুখারী
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ قَالَ حَدَّثَنِي مُطَرِّفٌ عَنْ عِمْرَانَ قَالَ تَمَتَّعْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَنَزَلَ الْقُرْآنُ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ
বর্ণনাকারী ’ইমরান ইব্নু হুসায়ন (রাঃ)
আমরা নবী (ﷺ)-এর যুগে হজ্জে তামাত্তু করেছি, কুরআনেও তার বিধান নাজিল হয়েছে। অথচ এক ব্যক্তি তার ইচ্ছামত অভিমত ব্যক্ত করেছেন।
(৪৫১৮) (আঃপ্রঃ ১৪৬৮ ইঃফাঃ ১৪৭৪)