হজ্জ

২৫/৩৪. অধ্যায়ঃ

তামাত্তু’, কিরান ও ইফরাদ হজ্জ করা এবং যার সঙ্গে কুরবানির জন্তু নেই তার জন্য হজ্জের ইহরাম পরিত্যাগ করা।

সহিহ বুখারী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْحَكَمِ عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ قَالَ شَهِدْتُ عُثْمَانَ وَعَلِيًّا وَعُثْمَانُ يَنْهَى عَنْ الْمُتْعَةِ وَأَنْ يُجْمَعَ بَيْنَهُمَا فَلَمَّا رَأَى عَلِيٌّ أَهَلَّ بِهِمَا لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ قَالَ مَا كُنْتُ لأَدَعَ سُنَّةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لِقَوْلِ أَحَدٍ

বর্ণনাকারী মারওয়ান ইব্‌নু হাকাম (রহঃ)

আমি উসমান ও আলী (রাঃ)-কে (উসফান নামক স্থানে) দেখেছি, উসমান (রাঃ) তামাত্তু হজ্জ ও উমরাহ একত্রে আদায় করতে নিষেধ করতেন। আলী (রাঃ) এ অবস্থা দেখে হজ্জ ও উমরাহর ইহরাম একত্রে বেঁধে তালবিয়া পাঠ করেন-( لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ) (হে আল্লাহ! আমি উমরাহ ও হজ্জ-এর ইহরাম বেঁধে হাজির হলাম) এবং বললেন, কারো কথায় আমি নবী (ﷺ)-এর সুন্নাত বর্জন করতে পারব না।

(১৫৬৯, মুসলিম ১৫/২৩, হাঃ ১২২৩) (আঃপ্রঃ১৪৬০, ইঃফাঃ ১৪৬৬)

হাদিস নং
১৫৬৩
অধ্যায়
হজ্জ
অধ্যায়
তামাত্তু’, কিরান ও ইফরাদ হজ্জ করা এবং যার সঙ্গে কুরবানির জন্তু নেই তার জন্য হজ্জের ইহরাম পরিত্যাগ করা।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18