হজ্জ

২৫/৩০. অধ্যায়ঃ

নিম্নভূমিতে অবতরণকালে তালবিয়া পড়া।

সহিহ বুখারী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ مُجَاهِدٍ قَالَ كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَذَكَرُوا الدَّجَّالَ أَنَّهُ قَالَ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ فَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمْ أَسْمَعْهُ وَلَكِنَّهُ قَالَ أَمَّا مُوسَى كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذْ انْحَدَرَ فِي الْوَادِي يُلَبِّي

বর্ণনাকারী মুজাহিদ (রহঃ)

আমরা ইবন আব্বাস (রাঃ)-এর নিকটে ছিলাম। লোকেরা দাজ্জালের আলোচনা করে বলল যে, রাসূল (ﷺ) বলেছেন, তাঁর দুই চোখের মাঝে (কপালে) কাফির লেখা থাকবে। রাবী বলেন, ইবন আব্বাস (রাঃ) বললেন, এ সম্পর্কে নবী (ﷺ) হতে কিছু শুনিনি। অবশ্য তিনি বলেছেনঃ আমি যেন দেখছি মূসা (আঃ) নিচু ভূমিতে অবতরণকালে তালবিয়া পাঠ করছিলেন।

(৩৩৫৫, ৫৯১৩, মুসলিম ১/৭৩, হাঃ ১৬৬) (আঃপ্রঃ১৪৫২, ইঃফাঃ ১৪৫৮)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18